খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় দুই জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত নব্য জেএমবির দুই সদস্য। ছবি : সংগৃহীত
সাজাপ্রাপ্ত নব্য জেএমবির দুই সদস্য। ছবি : সংগৃহীত

খুলনায় নব্য জেএমবির দুই সদস্যের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে খুলনা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রোজিনা আক্তার ওই রায় ঘোষণা করেন।

রায়ে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এ (সংশোধিত-২০১৩) তিনটি ধারায় তাদের সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ ধারায় সর্বোচ্চ সাজা ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ৯ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। টাকা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ওই আইনের ১০ ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

সাজাপ্রাপ্ত ওই দুজন হলেন- নুর মোহাম্মদ ও মো. মোজাহিদুল ইসলাম। নুরের বাড়ি মানিকগঞ্জ জেলায়। মোজাহিদুলের বাড়ি বগুড়া জেলায়। গ্রেপ্তার হওয়ার সময় তারা দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে নুর মোহাম্মদ ছিলেন বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী আর পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন মো. মোজাহিদুল ইসলাম। রায় ঘোষণার সময় তারা দুজনই আদালতে উপস্থিত ছিলেন। বর্তমানে তারা দুজন ঢাকার নীলক্ষেতে অবস্থিত আইসিএমএবি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বয়স ও ভবিষ্যৎ বিবেচনায় ওই দুই জঙ্গি যেন পড়াশোনা চালিয়ে যেতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

রায়ের আদেশে বিচারক বলেছেন, সব সাজা একসঙ্গে চলবে। তা ছাড়া যতদিন আসামিরা হাজতে ছিলেন তা তাদের কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। আইসিএমএবি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও খুলনা জেলসুপারকে নীতিমালার মধ্যে থেকে ওই দুই জঙ্গি যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. শওকত আলী বলেন, ওই দুজন নব্য জেএমবি দলের সদস্য ছিলেন তা আদালতে প্রমাণিত হয়েছে। মামলায় মোট ২২ জনের সাক্ষ্য নিয়ে বিচারক রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার ক্ষেত্রে বিচারক তাদের বয়স ও মেধার বিষয়টি বিবেচনায় নিয়েছেন।

খুলনা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালের বেঞ্চ সহকারী দীপন কুমার মণ্ডল বলেন, ২০২০ সালের ২৪ জানুয়ারি রাতে খুলনা নগরের গল্লামারী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে নূর মোহাম্মদ ও মো. মোজাহিদুল ইসলামকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরদিন ২৫ জানুয়ারি ওই ঘটনায় দুজনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা করেন তৎকালীন ওই থানার উপপরিদর্শক (এসআই) রহিত কুমার বিশ্বাস। মামলাটি তদন্ত করে ওই বছরের ২২ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন কেএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. এনামুল হক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মামলাটি খুলনা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালে পাঠানো হয় গত বছরের ১৬ নভেম্বর। এরপর ওই আদালতেই মামলাটির বিচারকাজ চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X