ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের প্রথম এমবিবিএস চিকিৎসকের মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা ডা. আজিজুর রহমান। ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ডা. আজিজুর রহমান। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ শহরের প্রথম এমবিবিএস চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. আজিজুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (৪ মে) সকাল ৮টার দিকে ঝিনাইদহ শহরের মডার্ণ মোড়ে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শনিবার বাদ আসর ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে গার্ড অব অনার ও জানাজা শেষে চুয়াডাঙ্গায় গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৩৯ সালে ডা. আজিজুর রহমান চুয়াডাঙ্গার মোহাম্মদজুমা সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খোরশেদ আলী বিশ্বাস। তিনি রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। পড়ালেখা শেষ করে ডা. আজিজুর রহমান মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন।

সরকারি চাকরির লোভনীয় অফার তিনি না নিয়ে ঝিনাইদহ শহরে হতদরিদ্র রোগীকে সেবা দিতেন। ডা. আজিজুর রহমান ডাক্তারদের সংগঠন বিএমএ ও ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের প্রায় ৩৫ বছর ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংগঠন ও বিএমএ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১০

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১২

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১৩

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১৪

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১৫

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৭

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৮

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৯

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X