মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আশুগঞ্জে দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। ছবি : সংগৃহীত
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। ছবি : সংগৃহীত

পানি সরবরাহের পাইপলাইনে ময়লা আটকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিটের আংশিক উৎপাদন বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। শনিবার (৪ মে) রাত পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৬টি ইউনিট উৎপাদনে রয়েছে। এর মধ্যে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন (নর্থ ও সাউথ) এই দুইটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপলাইনে দিয়ে পানি আনতে হয়। শুক্রবার রাতে ঝড়ের সময় ওই পাইপ দিয়ে ময়লা ঢুকে পড়ে। এতে করে পাওয়ার প্ল্যান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, দুটি ইউনিট থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়। কিন্তু পানির পাইপে ময়লা ঢুকে বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই দুটি ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সক্ষমতা অনুযায়ী উৎপাদন স্বাভাবিক করতে পাইপের মেরামত কাজ চলছে। আশা করা হচ্ছে রাতের মধ্যেই নর্থ ও আগামীকাল রোববার সাউথ স্টিম টারবাইনে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X