কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৮:৫২ এএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ১১

কলাপাড়ায় দুপক্ষের সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা
কলাপাড়ায় দুপক্ষের সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

রোববার (৫ মে) রাত ১০টার দিকে কুয়াকাটার তুলাতুলির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় আহতদের মধ্যে সাতজনকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি রয়েছেন মোশাররফ আকন (৪৭), আমির আকন (৪৪), হাসান আকন (১৮), জাহিন আকন (২৪), সুমি বেগম (৩৫), চানবরু বিবি (৬৭) ও হ্যাপি বেগম (৪০)।

এ ছাড়া গুরুতর আহতরা হলেন, জাহিদুল ইসলাম খান (২৫), মনিরুল ইসলাম খান (৩২), আবুল বাশার (২৫) ও সালমান (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা সংলগ্ন আলীপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবু হানিফ খান গংয়ের সঙ্গে তুলাতলী এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারেফ আকন গংয়ের দীর্ঘদিন জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার রাত ১০টার দিকে তুলাতুলি এলাকায় বিরোধীয় জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে এনেছি। এ ছাড়া জিজ্ঞাসাবাদ দুজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপত্তির কবলে ইকুয়েডর-মেক্সিকো ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১০

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১১

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১২

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৩

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৪

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৫

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১৬

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৭

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১৮

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১৯

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

২০
X