চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোলার অব অ্যাকাউন্টসের গণশুনানি

চট্টগ্রামে গণশুনানিকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) এএইচএম শামসুর রহমান। ছবি : কালবেলা
চট্টগ্রামে গণশুনানিকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) এএইচএম শামসুর রহমান। ছবি : কালবেলা

এখন মাসের শুরুতেই প্রথম কর্মদিবসের মধ্যে বেতন পাচ্ছেন সরকারি কর্মচারী এবং পেনশনাররা। এমন তথ্য জানিয়েছেন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) এএইচএম শামসুর রহমান।

রোববার (৫ মে) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ে গণশুনানিকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা (২০২৩-২৪) এর আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। গণশুনানিতে তিনি সেবাগ্রহীতাদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শুনেন এবং সেবাগ্রহীতাদের গঠনমূলক পরামর্শ বাস্তবায়নের আশ্বাস দেন।

শামসুর রহমান বলেন, গণশুনানির মাধ্যমে সেবা প্রদানকারী ও সেবাগ্রহীতাদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় অগ্রণী ভূমিকা পালন করছে। মাসের প্রথম কর্মদিবসে সরকারি কর্মচারীরা এখন ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছেন। পেনশনারদের কষ্ট লাঘবে ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হচ্ছে। এতে সেবাগ্রহীতাদের সুযোগ অনেক বেড়েছে। বর্তমানে ৮ লাখ পেনশনাররা ইএফটির মাধ্যমে মাসের প্রথম কর্মদিবসে পেনশন পেয়ে থাকেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইকতিদার আলম। চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস এসএম মনজুর আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অফিসের সার্বিক কর্মকাণ্ডের ওপর প্রেজেন্টেশন করেন ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস জিনিয়া আকতার সুপতা।

গণশুনানিতে চট্টগ্রাম ৯ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, ফৌজদারহাটের বিআইডিআইডির পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্লাহ, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নীলুফা ইয়াসমিন চৌধুরী, রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উর্মি দেব, বাংলাদেশ কোস্টগার্ডের সরবরাহ কর্মকর্তা লেফটেন্যান্ট এম নিজাম উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজনীন সুলতানা নীপা, পরিবহন অডিট অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোহসেনুল আলম, সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা, পেনশনারদের মধ্যে অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুর রশীদ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, এসএম খালেদ, এবিএম ওয়াজি উল্লাহ চৌধুরী, সুনীল কান্তি ঘোষ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১০

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১১

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১২

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১৩

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৪

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৫

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৬

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৭

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৮

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৯

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

২০
X