লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ১১:০৭ পিএম
আপডেট : ১০ মে ২০২৪, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে লোহাগড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সমির সিকদারের বাড়ির সামনে থেকে সিকদার মোস্তফা কামালকে একদল দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এ সময় উপস্থিত জনগণ আহত সিকদার মোস্তফা কামালকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। লোহাগড়া থেকে ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নড়াইল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই এলাকায় পুলিশের একাধিক টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানতে পেরেছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X