শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

পরনের কাপড় ছাড়া কিছুই রইল না তাদের

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাড়ি। ছবি : কালবেলা
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাড়ি। ছবি : কালবেলা

দিনাজপুরের খানসামায় অগ্নিকাণ্ডে দরিদ্র ৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর, ৪টি রান্নাঘরসহ ৪টি গোয়ালঘর একেবারেই ভস্মীভূত হয়ে গেছে।

রোববার (১২ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের সরিষাপাড়ায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো. মোতালেব হোসেন ও মো. মকলেছুর রহমান এবং মৃত অছির উদ্দিনের ছেলে মো. গোলাম রাব্বানীর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা এসব পরিবারের নগদ টাকা, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী পুড়ে গেছে। দরিদ্র এই পরিবারগুলো শেষ সম্বল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন।

খানসামা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। ভুক্তভোগী পাঁচ পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রতিবেশী মো. আসাদুজ্জামান আসাদ বলেন, হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে দৌড়ে গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। বাড়িগুলো ঘন হওয়ায় নিমিষেই আগুন সব ঘরে ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিনটি পরিবার আগে থেকেই হতদরিদ্র। আগুনে সব পুড়ে গিয়ে এরা একেবারে নিঃস্ব হয়ে গেল। পরনের কাপড় ছাড়া দরিদ্র পরিবারের আর কিছুই রইল না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবারসহ অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তায়র আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেন হয়েছে, দুর্ভোগ কমেনি- সামান্য বৃষ্টিতেই ডুবছে খুলনা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক7সংকেত

চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা

রাজধানীসহ সারা দেশে টানা দুই দিন ভারী বৃষ্টির আভাস

ঘরে গর্ত খুঁড়ে বাবাকে জীবন্ত মাটিচাপার চেষ্টা

শেরপুরে বাড়ছে নদ-নদীর পানি

হাঁটুপানিতে নেমে ত্রাণ বিতরণ করলেন জামায়াত আমির

ব্রাজিলিয়ান ম্যাজিক বাংলাদেশে? / নেইমারের সিভিতে তোলপাড়!

ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘আউইক্লি’ 

শাহরুখপুত্রের মানবিকতায় মুগ্ধ ভক্তরা

১০

কুবিতে ফের নিয়মবহির্ভূত ডিন নিয়োগের অভিযোগ

১১

বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় চরাঞ্চলের কৃষকরা

১২

বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে

১৩

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

১৪

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

১৫

২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু  

১৭

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

১৮

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

১৯

বিপৎসীমার ওপরে মেঘনার পানি, প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল

২০
X