সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শতভাগ ফেল করা চার মাদ্রাসাকে শোকজ

আলহাজ আহমেদ দাখিল মাদ্রাসা (বাঁয়ে), বগুড়া দাখিল মাদ্রাসা (ডানে)। ছবি : কালবেলা
আলহাজ আহমেদ দাখিল মাদ্রাসা (বাঁয়ে), বগুড়া দাখিল মাদ্রাসা (ডানে)। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাখিল পরীক্ষায় শতভাগ ফেল করা সেই চার মাদ্রাসাকে কারণ দর্শানোর শোকজ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

শনিবার (১৮ মে) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক স্বাক্ষরিত চিঠিতে ওই সব মাদ্রাসা সুপারদের কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশপ্রাপ্ত মাদ্রাসাগুলো বগুড়া দাখিল মাদ্রাসা, এলংজানী দাখিল মাদ্রাসা, আলহাজ আহমেদ আলী দাখিল মাদ্রাসা ও বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, দাখিল পরীক্ষায় শতভাগ ফেল করায় ওই সব মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। আগামী ২৬ মে দুপুরের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসার সুপারকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। সুপাররা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

উল্লেখ্য, এ বছর দাখিল পরীক্ষায় বগুড়া দাখিল মাদ্রাসা থেকে ১৫ জন, এলংজানী মাদ্রাসা থেকে ১২ জন, আলহাজ আহমেদ আলী মাদ্রাসা থেকে ১৪ জন এবং বড় কোয়ালিবেড় মাদ্রাসা থেকে ১২ জন দাখিল পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এসব মাদ্রাসার সব শিক্ষার্থীই ফেল করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১০

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১১

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১২

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১৩

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১৬

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৭

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৮

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৯

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

২০
X