কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর কাছে চার আ.লীগ নেতার হার

স্বতন্ত্র প্রার্থী আলহাজ আবু সাঈদ মিয়া মনু। ছবি : কালবেলা
স্বতন্ত্র প্রার্থী আলহাজ আবু সাঈদ মিয়া মনু। ছবি : কালবেলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ নেতারা হেরেছেন। মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ আবু সাঈদ মিয়া মনু বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কাউখালী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনে আলহাজ আবু সাঈদ কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ চার আওয়ামী লীগ নেতাদের পরাজিত করেছেন।

ঘোষিত তথ্য অনুযায়ী, কাউখালী উপজেলা পরিষদে নির্বাচনে মো. আবু সাঈদ মিঞা ঘোড়া প্রতীকে ১১ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৮৫ ভোট।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর শহীদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৪, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৬৭ ভোট ও আওয়ামী নেতা মো. ফরিদুল ইসলাম খান দোয়াত কলম প্রতীকে ১ হাজার ৩১৪ ভোট পেয়েছেন।

জানা যায়, নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে আলাদা আলাদাভাবে নির্বাচনে প্রচার প্রচারণা করেন। এ সুযোগ কাজে লাগিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ মিয়া মনু।

উপজেলার ৩৩ টি কেন্দ্রে প্রদত্ত ভোটের সংখ্যা ২৬ হাজার ৭৫৩। প্রদত্ত ভোটের শতকরা হার ৪২ দশমিক ১৬ শতাংশ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১০

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১১

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১২

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৩

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৪

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৫

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৬

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৭

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৮

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৯

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

২০
X