তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১১:২১ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

পোস্ট অফিসে রাখা টাকা উধাও, নারীর আত্মহত্যাচেষ্টা

আত্মহত্যার চেষ্টাকারী নারী। ছবি : সংগৃহীত
আত্মহত্যার চেষ্টাকারী নারী। ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোর পোস্ট অফিসে নিজের জমাকৃত ২ লাখ টাকার হদিস না পেয়ে পারুল বেগম নামে এক নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

পারুল রাজশাহী জেলার তানোর উপজেলার গোকুল গ্রামের মৃত. এনামুল হাসান রনির স্ত্রী।

পারুল বলেন, পাঁচ বছর সাত মাস হলো পোস্ট অফিসে ২ লাখ টাকা রেখেছি। টাকা তুলতে এসে দেখি আমার সব টাকা গায়েব। আমার স্বামী ব্লাড ক্যান্সারে মারা গেছে। আমার দুই মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছি। ছোট আরেকটা মেয়ে আছে। আমি নভেম্বর মাসে টাকা পাব বলে ডিসেম্বরে মেয়ে জামাইকে এক লাখ টাকা দেওয়ার কথা ছিল। ৬ মাস থেকে ঘুরছি। তারা আজ আসো, কাল আসো বলে ঘুরাচ্ছে। আমি কী করব।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তানোর পোস্ট অফিসে পারুল বেগমসহ আরও ৩০০ গ্রাহকের জমাকৃত টাকা গায়েব হয়ে গেছে। সেই টাকার বিষয়ে কয়েক দফা তানোর পোস্ট অফিসে ঘুরেছেন পারুল বেগম। এর আগেও তিনি তানোর পোস্ট অফিসে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। একইভাবে আজ আত্মহত্যার চেষ্টা করেন পারুল। এ সময় লোকজন তাকে আটকে দেয়। পরে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ সময় তানোর পোস্ট অফিসের লোকজন তাকে রাজশাহী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে যাওয়ার জন্য বলেন। তারপরে পোস্ট অফিসের কর্মীরা পারুল বেগমসহ আরও কয়েকজন ভুক্তভোগীকে রাজশাহীতে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলান।

এ বিষয়ে তানোর উপজেলা পোস্টমাস্টার আবদুল মালেক বলেন, দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এই পোস্ট অফিসের গ্রাহক ৩০০ জন। তাদের মধ্যে কত জনের টাকা আত্মসাৎ হয়েছে সেটি তদন্তের বিষয়। তবে পোস্ট অফিসে পারুল নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকেসহ কয়েকজন ভুক্তভোগীকে রাজশাহী বিভাগীয় পোস্ট অফিসে নিয়ে আসা হয়েছিল। তাদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেছেন। তারা টাকা পাবে, তবে সময় লাগে।

তানোর থানা পুলিশের ওসি আব্দুর রহিম বলেন, বেলা ১২টার দিকে ভুক্তভোগী পারুল তানোর পোস্ট অফিসে এসে টাকা না পেয়ে আত্মহত্যা করার কথা বলেন। তখন থানায় খবর দিলে পুলিশ পাঠানো হয়। পরে তাকে তানোর পোস্ট অফিসের কর্মীরা রাজশাহী ডাক বিভাগ অফিসে যেতে বলেন। এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১০

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১১

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১২

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৩

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৪

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৬

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৭

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৮

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৯

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

২০
X