ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীদের ইভটিজিং, যুবকের কারাদণ্ড

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাগেরহাটের ফকিরহাটে স্কুলছাত্রীদের ইভটিজিং করার দায়ে সাব্বির মোল্লা নামে এক যুবককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ মে) দুপুর ২টায় উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী সুইসগেট এলাকায় স্কুলছাত্রীদের ইভটিজিং করে যুবক।

কারাদণ্ডপ্রাপ্ত যুবক সাব্বির মোল্লা উপজেলার বৈলতলী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ফকিরহাটের গাবখালী মাধ্যমিক বিদ্যালয় ও কোচিংয়ে আসা যাওয়ার পথে ছাত্রীদের প্রায়ই ইভটিজিং করত। শনিবার দুপুরে পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী সুইসগেটের সামনে স্কুলছাত্রীদের ইভটিজিং করার সময় অভিভাবকদের হাতে আটক হন সাব্বির মোল্লা। পরে তাকে ফকিরহাট মডেল থানা পুলিশের সহায়তায় দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইভটিজিংয়ের অপরাধে যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাব্বির মোল্লা নামে যুবককে ইভটিজিংয়ের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১০

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১১

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১২

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৩

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৪

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৫

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৬

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৭

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৮

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৯

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

২০
X