কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে ফের বিরল প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে বিরল প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত। ছবি : কালবেলা
কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে বিরল প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত। ছবি : কালবেলা

রাঙামাটি সদর উপজেলার কাটাছড়ি নতুনপাড়া এলাকা থেকে উদ্ধারকৃত আরও একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। সোমবার (৩ জুন) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী এবং বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানে বানরটিকে অবমুক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, সোমবার সকালে রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদসহ বনবিভাগের সদস্যরা অভিযান চালিয়ে রাঙামাটি সদর উপজেলাধীন হতে কাটাছড়ি নতুন পাড়ার একটি বাড়ি থেকে বানরটিকে উদ্ধার করেন। পরে বানরটি বিকেলে কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করা হয়।

এর আগে গত ২৮ মে লোকালয় থেকে উদ্ধার করা একটি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছিল বনবিভাগের সদস্যরা।

প্রসঙ্গত, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় রয়েছে এই বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের লজ্জাবতী বানর। এদিকে কাপ্তাই জাতীয় উদ্যানে এর আগেও বেশ কয়েকটি বিরল প্রজাতির বন্যপ্রাণী, অজগর অবমুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

আবারও হচ্ছে দুই বন্ধুর দেখা

মুকসুদপুরের ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারে গাছের চারা বিতরণ করা হবে : সেলিমুজ্জামান

বিদেশে ১ কোটি কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী নুর

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

এক রাতেই তারকা কাবরালের প্রেমিকা, কে এই সুন্দরী?

স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী

যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল

দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করতে নতুন উদ্যোগ

১০

পদ্মার ৩৫ কেজির কাতল সাড়ে ৭৩ হাজার টাকায় বিক্রি

১১

মাদক কারবারে বাধা দেওয়ায় প্রতিবেশীকে হত্যা, অভিযুক্ত আটক

১২

ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দুজনের মৃত্যু

১৩

আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন ব্রাজিলের কোচ

১৪

চাঁদাবাজি নয়, পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু, দাবি স্ত্রীর

১৫

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলের পরিচয় প্রকাশ  

১৬

ভোজিনহাকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

১৭

কুষ্টিয়ায় শাওন ও মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৮

ভাড়া বাসায় যুবককে গলা কেটে হত্যা

১৯

যে কারণে ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি

২০
X