চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছেলের হাতে মা খুন

গ্রেপ্তার ওমর ফারুক। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ওমর ফারুক। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে মাদকের টাকার জন্য মা রিনা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ওমর ফারুক নামের এক যুবক। রোববার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘীর উত্তর পাশে একটি কলোনিতে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এরইমধ্যে পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, নিহত রিনা আক্তার চন্দনা (৪০) গাড়িচালক আকতার হোসেনের স্ত্রী। তাদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। বাবা পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

নগর পুলিশের সহকারী কমিশনার মঈনুর রহমান বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, ওমর ফারুক মাদকাসক্ত। নিয়মিত ইয়াবা সেবন করে। রোববার রাতে টাকার জন্য তার মাকে চাপ প্রয়োগ করে। টাকা না দেওয়ায় ঘরে থাকা বঁটি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই রিনা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেপ্তার ওমর ফারুকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X