পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মুক্ত আকাশে ফাঁদে আটকা ৯০টি শালিক পাখি

বিজিবির সদস্যরা শালিক পাখিগুলোকে আকাশে অবমুক্ত করেন। ছবি : কালবেলা
বিজিবির সদস্যরা শালিক পাখিগুলোকে আকাশে অবমুক্ত করেন। ছবি : কালবেলা

ফেনীর পরশুরামে শিকারিদের ফাঁদে আটকাপড়া ৯০টি শালিক পাখি আকাশে অবমুক্ত করেছেন টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ নভেম্বর) সকালে ফেনীর পরশুরাম উপজেলার গুথুমা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনীস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বিজিবি সদস্যরা জানান, প্রতিদিনের মতো নিয়মিত টহলের অংশ হিসেবে গুথুমা সীমান্ত এলাকায় গেলে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি একটি বাঁশের ঝুড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। টহলরত বিজিবির সদস্যরা ওই ঝুড়ির কাছে গিয়ে দেখতে পান অসংখ্য শালিক পাখি খাঁচার ভেতর বন্দি। ধারণা করা হচ্ছে শিকারিরা ফাঁদ পেতে এসব পাখি আটক করে। বিজিবির উপস্থিতিতে টের পেয়ে ঘটনাস্থল থেকে শিকাররা দ্রুত পালিয়ে যায়।

গুথুমা বিজিবি ক্যাম্পের সদস্যরা গণনা করে খাঁচার ভিতরে ৯০টি শালিক পাখি দেখতে পান। এরপর তারা ওই এলাকায় পাখিগুলোকে আকাশে অবমুক্ত করে দেন।

স্থানীয় বাসিন্দা ওবায়দুর রহমান (৪০) বলেন, বেশ কিছুদিন ধরে একটি চক্র বিশেষ এক ধরনের ফাঁদ পেতে শালিক পাখিসহ বিভিন্ন ধরনের পাখি আটক করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান। প্রতিদিন ভোরে তারা এসব পাখি ফাঁদ পেতে ধরে নিয়ে যায়। সোমবার সকালে শিকারিরা বিজিবির সদস্যদের দেখে খাঁচাসহ পাখি রেখে দ্রুত পালিয়ে যায়। ক্যাম্পের বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পাখিগুলোকে অবমুক্ত করে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X