ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
এমপি আনার হত্যা

শিমুলের কল লিস্টে আ.লীগ নেতার নাম

আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের প্রধান আসামি শিমুল ভুইয়ার কল লিস্টে আওয়ামী লীগ নেতা বাবুর নাম পাওয়া গেছে। আর এ কারণেই তাকে আটক করেছে ডিবি পুলিশ।

কাজী কামাল আহম্মেদ বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার টিটিডিসি সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।

প্রধান আসামির কল লিস্টে নাম থাকায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বাবুর আটকের খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন। আটক বাবুর বড় ভাই কাজী গিয়াস আহম্মেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ডিএমপির একটি দল তাকে বাসা থেকে নিয়ে যায়। আনার হত্যার প্রধান আসামি শিমুল ভুইয়ার কল লিস্টে নাম থাকায় বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, জনযুদ্ধ (লাল পতাকা) প্রধান কোটচাঁদপুরের বাসিন্দা ডা. মিজানুর রহমান টুটুল আমাদের মামাতো ভাই ছিল। শিমুলের বোনকে বিয়ে করেছিলেন ডাক্তার টুটুল। সেই সূত্র ধরে আমানউল্লাহ ওরফে শিমুল ভুইয়া এবং শাহীন উভয় আমাদের আত্মীয়। কিন্তু তাদের সঙ্গে আমাদের শুধু আত্মীয়তার সম্পর্ক, এই বাইরে কিছু নেই।

গিয়াস আহম্মেদ জানান, তার ভাই বাবুকে আজই হয়তো ছেড়ে দেওয়া হবে। বাবুকে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত কাপড় নিতে চেয়েছিল, কিন্তু ডিএমপির সদস্যরা নিতে দেয়নি। শুধু প্রয়োজনীয় ওষুধ নিয়ে গেছে। এতে মনে হয় জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।

আওয়ামী লীগ নেতা বাবু আটক হওয়ার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কী মামলায় বা কোন ব্যাপারে নিয়ে গেছে তা আমি নিশ্চিত বলতে পারছি না।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X