মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলির ঘটনায় আটক ১

আটক ইব্রাহীম ওরফে ইব্রা। ছবি : সংগৃহীত
আটক ইব্রাহীম ওরফে ইব্রা। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মতিয়ার রহমান মতি নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ইব্রাহীম ওরফে ইব্রাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার বাগাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইব্রা (৫০) বাগাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৪টার দিকে বাগাডাঙ্গা গ্রামের আজিজুরের ছেলে মতিয়ার রহমান মতি মোটরসাইকেল যোগে মহেশপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বাঁশবাড়িয়া ইউপির ভাষানপোতা এলাকায় পৌঁছালে হত্যার উদ্দ্যেশে পেছন দিক থেকে তাকে গুলি করে পালিয়ে যায় তরিকুল ইসলাম আকালে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা। পরে গুরুতর আহত অবস্থায় মতিকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়।

আরও জানা গেছে, গুলিবিদ্ধ মতিয়ার রহমান মতি সীমান্ত এলাকায় সোনাসহ চোরাচালানের ঘাট নিয়ন্ত্রণ করে। মূলত চোরাচালান ও টাকার ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষ তরিকুল ইসলাম আকালের সঙ্গে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ থেকে সোমবার বিকেলে তরিকুল ইসলাম আকালে ও তার সহযোগী ইব্রাহীম হোসেন ইব্রা মতিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এর আগেও মতির ওপর গুলিবর্ষণ করেছিল আকালে ও ইব্রাহীম। কিন্তু সেই যাত্রায়ও বেঁচে যায় মতি।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজু বলেন, বাঘাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। গুলিটি তার পিঠের পেছন থেকে শরীরের মধ্যে প্রবেশ করেছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

মহেশপুর-কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সায়েম ইউসুফ বলেন, মতিয়ার রহমান মতি নামের একজনকে গুলির ঘটনায় বাঘাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে ইব্রাহীম ওরফে ইব্রাকে পুলিশ আটক করেছে। তরিকুল ইসলাম আকালেকে আটক করতে অভিযান চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X