কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে শেষ সময়ে বৃষ্টিতে বেহাল পশুর হাট

সিলেটের পশুর হাট। ছবি : কালবেলা
সিলেটের পশুর হাট। ছবি : কালবেলা

সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো সপ্তাহজুড়ে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গরুর হাটগুলোতে। বৃষ্টির পানিতে অনেক হাটেই হাঁটু পানি জমে যায়। কোথাও জমেছে কাদা। ফলে পশুর হাটগুলোতে বেচাকেনা করতে যাওয়া মানুষ পড়েছেন বেশ ভোগান্তিতে। বৃষ্টির কারণে হঠাৎ ক্রেতা কমে যাওয়ায় অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে আসা ব্যাপারীর।

রোববার (১৬ জুন) সকাল থেকে যথারীতি সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে কোরবানির পশুর হাটগুলোর কাদামাখা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা বিক্রেতাদের। অনেক জায়গাতেই ছাউনির ব্যবস্থা না থাকায় স্যাঁতস্যাঁতে অবস্থায় পশুগুলোকে ভিজতে দেখা গেছে।

টিলাগড় পয়েন্টে বসা পশুর হাটে সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে আসা খামারি সোলায়মান মুন্সি বলেন, আশা করছি, আজ সন্ধ্যা ও রাতে দাম আরেকটু বাড়বে। এ পর্যন্ত ১৩টি গরু বিক্রি করেছি সামান্য লাভে। তিনি বলেন, সারা বছর গরুর পেছনে এত সময় ও অর্থ খরচ করেছি, কিছু বেশি টাকা না পেলে সারাবছর কীভাবে চলব, বলুন। বৃষ্টির জন্য ক্রেতাদের সংখ্যা কম হলেও, আশা করছি বৃষ্টি উপেক্ষা করেই শেষ পর্যন্ত বেচাবিক্রি ভালোই হবে।

সিলেট সিটি করপোরেশনের অনুমোদিত মহানগরের ৮টি স্থানে বসবে অস্থায়ী পশুর হাট। মহানগরের টুকেরবাজার (তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা), মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার-সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, শাহী ঈদগাহস্থ খেলার মাঠের পেছনের অংশ, সিটি করপোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন ট্রাক টার্মিনালে কুরবানির অস্থায়ী পশুর হাট বসেছে।

সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটে এবার কোরবানির ঈদে ৩ লাখ ৯৪ হাজার ২৫১ পশুর চাহিদা রয়েছে। তবে বিভাগজুড়ে জবাইয়ের জন্য ৪ লাখ ৩০ হাজার ৩৯৭টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। উদ্বৃত্ত আছে ৩৬ হাজার ১৪৬ পশু।

এ দিকে নগরীর নির্ধারিত পশুর হাট থাকলেও নগরীর বিভিন্ন রাস্তা ঘাটে পশু বিক্রি হচ্ছে অবাধে। এতে তৈরি হচ্ছে যানজট। আর ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অবৈধ পশুর হাট ও রাস্তাঘাটে পশু দাঁড় করিয়ে বেচা-বিক্র বন্ধে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তৎপর রয়েছে সিলেট সিটি কর্তৃপক্ষও।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নগরীতে নির্ধারিত পশুর হাট ব্যতীত অবৈধ হাট কেউ বসালে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের টিমগুলো কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X