লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৬:১০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ
জমি নিয়ে বিরোধ

হামলায় অন্তঃসত্ত্বা মহিলাসহ আহত ২

হাসপাতালে ভর্তি আহত এক মহিলা। ছবি : কালবেলা
হাসপাতালে ভর্তি আহত এক মহিলা। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক অন্তঃসত্ত্বা মহিলাসহ দুজন মহিলার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা ওই দুজন মহিলার কাছ থেকে প্রায় ৩ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন। ঘটনাটি নিশ্চিত করে ওসি বলেন, অন্তঃসত্ত্বা মহিলার ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ, এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার (২২ জুলাই) বিকেলে ওই গ্রামে নথু মোল্লার ছেলে বহু অপকর্মের হোতা ইকরাম মোল্লা মোবাইল ফোনের মাধ্যমে একই গ্রামের সুরুজ আলী মোল্লার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেনুজা বেগম (২৪) ও তার শাশুড়ি গোলজান বেগমকে (৭০) জমিজমার কাগজপত্র দেখার জন্য খবর পাঠায়।

খবর পেয়ে ওই দুই মহিলা ইকরাম মোল্লার বাড়িতে গেলে জমির কাগজপত্র দেখানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইকরাম মোল্লা, তার মা সুফি বেগম, বোন ডলি ও শিউলি পরস্পর যোগসাজশে রামদা ও লোহার রড দিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর জখম করে তাদের।

এ সময় হামলাকারীরা ওই দুজন মহিলার পরিহিত প্রায় ৩ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে গতকাল সন্ধ্যায় স্থানীয় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী রেনুজা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে থানায় মামলা দায়েরের ঘটনা জানতে পেরে রোববার (২৩ জুলাই) সকালে অভিযুক্ত ইকরাম মোল্লার বড় ভাই কেরামত মোল্লা ও তার স্ত্রী আখী বেগম মামলার বাদীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: জামালপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আসামিরা পলাতক রয়েছে। জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এ এস আই আলমগীর হোসেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X