মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১২:০৮ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলামের মরদেহ পিকআপভ্যানে রাখা হয়েছে। ছবি : কালবেলা
সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলামের মরদেহ পিকআপভ্যানে রাখা হয়েছে। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জহুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ জুলাই) রাত ১২টার দিকে জোড়খালী ইউনিয়নের আতামামারী এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত জহুরুল ইসলাম (৫৮) জোড় খালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি। এ ঘটনায় ৭ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, জহুরুল ইসলাম ফুলজোড় বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ থানার ওসি মাহবুবুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে জহুরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ হত্যার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের ৭ জনকে আটক করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X