মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৯:৩২ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মেয়রদের ‘কোরবানির মাংস’ পেলেন পরিচ্ছন্নকর্মীরা 

মৌলভীবাজার পৌরসভা। ছবি : সংগৃহীত
মৌলভীবাজার পৌরসভা। ছবি : সংগৃহীত

ঈদের দিন তারা ছিলেন শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ব্যস্ত। কারও কপালে জোটেনি কোরবানির মাংস। তাই ঈদের পরদিন সাবেক মেয়রদের পক্ষে দেওয়া কোরবানির মাংস পরিচ্ছন্নকর্মীদের মাঝে বিলিয়ে দিয়েছে মৌলভীবাজার পৌরসভা।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে মৌলভীবাজার পৌরসভায় প্রতি বছরের ন্যায় এবারও পৌরসভার সাবেক মেয়র ও চেয়ারম্যানদের পক্ষে পশু কোরবানি দেওয়া হয়েছে।

জানা যায়, মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী সাবেক চেয়ারম্যান ও মেয়র সৈয়দ মহসিন আলী, সাজ্জাদুর রহমান পুতুল, মাহমুদুর রহমান, সৈয়দ সরফরাজ আলী, আব্দুর রাজ্জাক ও এমএ রশীদ মিয়ার নামে এ কোরবানি দেওয়া হয়েছে। মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান প্রতি বছর মৃত্যুবরণকারী মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যানদের নামে পশু কোরবানি দিয়ে আসছেন। মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান কালবেলাকে বলেন, মৌলভীবাজার পৌরসভাকে এ পর্যায়ে নিয়ে আসতে যারা অবদান রেখেছেন সেসব প্রয়াত পৌর চেয়ারম্যানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের স্মরণে পশু কুরবানি দেওয়া হয়েছে। যারা ঈদের দিন ছুটি না কাটিয়ে বর্জ্য অপসারণসহ পৌরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন তাদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্জ্য অপসারণ কর্মীরা ঈদের দিন কাজে ব্যস্ত থাকায় কোরবানির মাংস সংগ্রহ করতে পারে না। বিত্তবানরা এগিয়ে আসলে তারা কাজে আরও উৎসাহিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১০

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১১

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১২

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৪

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৫

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৬

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৭

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৮

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৯

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

২০
X