কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

দেশ-বিদেশে হাফেজ্জী চ্যারিটেবলের কোরবানির মাংস বিতরণ 

দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ। ছবি : সংগৃহীত  
দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ। ছবি : সংগৃহীত  

ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও সংস্থাটি ব্যাপক পরিসরে কোরবানির আয়োজন করে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে এবারের আয়োজনে ছিল এক ব্যতিক্রমী মানবিক বিস্তার—শুধু বাংলাদেশ নয়, যুদ্ধবিধ্বস্ত গাজার মাটিতেও পৌঁছেছে কোরবানির বার্তা।

এ বছর সংস্থাটি ঈদের কোরবানির নিয়মে তিন দিনে মোট ১০১টি পশু কোরবানি করে। এর মধ্যে ১০টি কোরবানি সম্পন্ন হয় ফিলিস্তিনের মধ্য গাজায় এবং ৭টি পশু মিসরের রাফাহ সীমান্ত হয়ে আগত ফিলিস্তিনি শরণার্থী পরিবারদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশে কোরবানিগুলো সম্পন্ন হয় সিরাজগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, পটুয়াখালী, কুড়িগ্রাম, বান্দরবান, নীলফামারীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে। এছাড়াও এবার বিশেষ উদ্যোগ হিসেবে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে দেশের হিজড়া জনগোষ্ঠী এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মধ্যেও।

শহীদ পরিবারের সদস্যদের জন্য শুধু গোশতই নয়, ঈদের খুশি ভাগ করে নিতে বিশেষ ঈদসামগ্রীও প্রদান করেছে সংস্থাটি, যাতে ছিল নতুন পোশাক, খাদ্যসামগ্রী ও শিশুদের জন্য উপহার। এই উদ্যোগ শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান এবং মানবতার প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি কোরবানির স্থানে দায়িত্বরত ব্যক্তিদের নাম, দায়িত্ব ও মোবাইল নম্বর আগেই অনলাইনে প্রকাশ করে সংস্থাটি, যেন দাতারা সরাসরি তথ্য নিতে পারেন ও স্বচ্ছতার নিশ্চয়তা পান। কোরবানির পূর্বেই সংস্থার অফিসিয়াল প্ল্যাটফর্মে পশুর তালিকা, স্থান, সময় এবং দায়িত্বপ্রাপ্তদের তথ্য প্রকাশ করা হয়।

এছাড়া, প্রত্যেক দাতা সদস্যকে তাদের কোরবানির অংশ ভিডিও বা ছবিসহ বুঝিয়ে দেওয়া হয়, যেন তারা নিশ্চিত হতে পারেন যে তাদের আমানত যথাযথভাবে কাজে লাগানো হয়েছে। এই প্রক্রিয়াটি দাতাদের মধ্যে এক ধরনের আস্থা ও স্বচ্ছতার সংস্কৃতি তৈরি করেছে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির সকল কার্যক্রম পরিচালিত হয় দেশের শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত আলেম-উলামাদের দিকনির্দেশনায়। এদের মধ্যে রয়েছেন বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক, চরমোনাই পীর মুফতি রেজাউল করিম, ঢালকা নগর পীর মুফতি জাফর আহমেদ, ড. মাওলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী প্রমুখ।

বাংলাদেশে সংস্থাটি দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা, স্বাবলম্বীকরণ উদ্যোগ, শীতবস্ত্র বিতরণ, নবমুসলিমদের সহায়তা এবং দুর্যোগকালে ত্রাণ বিতরণের মাধ্যমে কাজ করে যাচ্ছে। সরকার নিবন্ধিত এই সংস্থাটির বার্ষিক অডিট ডিভিসি কোড দ্বারা যাচাইকৃত হয়ে থাকে, যা তাদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে।

দেশ ও বিদেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে—একটি সত্যিকার অর্থে মানবিক সেবাপরায়ণ প্রতিষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১০

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১১

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১২

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৩

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৪

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৫

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৬

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৭

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৯

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

২০
X