বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১২:৫৬ এএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

সরকারি বাঙলা কলেজের মানবিক উদ্যোগ  

কোরবানির মাংস বিতরণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা। ছবি : কালবেলা
কোরবানির মাংস বিতরণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত হলো এক মানবিক কর্মসূচি। কর্মসূচির আওতায় কলেজের সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।

শনিবার (০৭ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি বাঙলা কলেজ শাখার উদ্যোগে কোরবানির মাংস বিতরণ করা হয়।

এ বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে পারস্পরিক সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করাই তাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। কোরবানির চেতনা হলো আত্মত্যাগ ও মানবতার বিকাশ, আর এই চেতনা বাস্তবায়নের প্রয়াস হিসেবেই তারা প্রতি বছর এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে থাকেন।

সরকারি বাঙলা কলেজ শাখার সেক্রেটারি সাইফুর রহমান সাকিব বলেন, কোরবানি আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে, একজন প্রকৃত শিক্ষার্থী কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না- তাকে হতে হয় সমাজসচেতন, দায়িত্বশীল ও মানবিক। সেই দায়িত্ববোধ থেকেই আজকের এই কর্মসূচি। বর্তমান সমাজে অনেক শিক্ষার্থী রয়েছে, যারা নানা অভাব-অনটনের মাঝে দিন পার করে। ঈদের দিন যেন তারাও আনন্দ থেকে বঞ্চিত না হয়, তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

অনেক সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীরা শিবিরের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ঈদের সময় সাধারণত অনেকেই নিজেদের পরিবারের বাইরে ভাবেন না। কিন্তু ছাত্রশিবির প্রতিবছর আমাদের কথা মনে রাখে। এটি একটি বড় দৃষ্টান্ত।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কোরবানিদাতাসহ পুরো জাতির জন্য কল্যাণ কামনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X