ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৭:৩৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহে ৭২ ঘণ্টায় নিহত ৩

কালীগঞ্জের পুকুরে চা বিক্রেতার লাশ

নিহত চা বিক্রেতা বিল্লাল হোসেন। ছবি: কালবেলা
নিহত চা বিক্রেতা বিল্লাল হোসেন। ছবি: কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামুদরপুর গ্রামের একটি পুকুর থেকে বিল্লাল হোসেন (৬০) নামের এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জুলাই) সকালে কোলা ইউনিয়নের দামুদরপুর গ্রামের সাবা ব্রিকস নামের ইটভাটার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ নিয়ে গত ৭২ ঘণ্টায় তিনজনের নিহতের ঘটনা ঘটল ঝিনাইদহে ।

নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। স্থানীয় পল্লিচিকিৎসক শামসুল ইসলাম জানান, সকালে পুকুরে চা বিক্রেতা বিল্লাল হোসেনের লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে, শনিবার দুপুরে তার জমিতে কাজ করা শ্রমিকদের খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় বিল্লাল হোসেন। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পরিবার ও স্বজনরা।

তবে কালীগঞ্জ থানার ওসি মাহবুর রহমান জানান, তার গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে স্বাভাবিক মৃত্যু। মৃত্যুর মূল কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চাঞ্চল্যকর শিশু মনিরা হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

এর আগে শনিবার শৈলকুপার ভগবাননগর গ্রামে ইদ্রিস আলীর লাশ একটি সেচ খালে পড়ে ছিল। তা ছাড়া শুক্রবার সন্ধ্যায় মহেশপুরের আলামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবলীগ নেতা হানিফকে পিটিয়ে হত্যা করা হয়। সেই রেশ কাটতে না কাটতে এবার কালীগঞ্জ উপজেলার দামুদরপুর গ্রামের একটি পুকুর থেকে বিল্লাল হোসেন (৬০) নামের এক চা বিক্রেতার লাশ উদ্ধার করল পুলিশ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X