ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

লাশ পোড়ানো ও মিছিলে নেতৃত্বদানকারী সেই যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি মো. ইয়াছিন আরাফাত। ছবি : কালবেলা
গ্রেপ্তার আসামি মো. ইয়াছিন আরাফাত। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডে সংঘটিত বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক মূল নেতৃত্বদানকারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ডিএমপির সহযোগিতায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির গেইটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করা, ভিকটিম দিপু চন্দ্র দাসকে সংঘবদ্ধভাবে মারধর করে গেটের সামনে হত্যা এবং পরে রশি দিয়ে লাশ টেনে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় নিয়ে গিয়ে পোড়ানোর ঘটনায় নেতৃত্বদানকারী হিসেবে ওই আসামির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইয়াছিন আরাফাত (২৫)। তিনি ভালুকা উপজেলার দক্ষিণ হবিরবাড়ির কড়ইতলা মোড় এলাকার গাজী মিয়ার ছেলে।

পুলিশ আরও জানায়, ইয়াছিন আরাফাত ভালুকার স্থায়ী বাসিন্দা হলেও গত প্রায় ১৮ মাস ধরে কাশর এলাকায় শেখবাড়ী মসজিদের ইমামতি এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিল। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক অবস্থায় টানা ১২ দিন তিনি ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় অবস্থান করেন এবং আত্মগোপনের অংশ হিসেবে বিভিন্ন মাদ্রাসায় অবস্থান নেন। এমনকি সুফফা মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য যোগদান করেছিলেন বলেও তথ্য মিলেছে।

পূর্ববর্তী তদন্তে সংগৃহীত তথ্য, ঘটনার দিন ফ্যাক্টরির গেটে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং এরই মধ্যে গ্রেপ্তারকৃত অন্যান্য আসামির জবানবন্দির সঙ্গে ইয়াছিন আরাফাতের সংশ্লিষ্টতা স্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে সংঘটিত এ হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও চাঞ্চল্যকর। মামলায় জড়িত অন্যান্য পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দিপু হত্যা মামলায় এ পর্যন্ত মোট ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জন গুরুত্বপূর্ণ সাক্ষী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং ৯ জন আসামি একই ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

এ মামলায় এরই মধ্যে ১৮ জন আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের পুলিশের রিমান্ডে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X