জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতার স্মৃতিবিজড়িত বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী

বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে অতিথিরা। ছবি : কালবেলা
বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে অতিথিরা। ছবি : কালবেলা

ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহাসিক বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুন) বিকেলে বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয়করণ হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে একযোগে ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। এর মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রার শুভ সূচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছার স্থানীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নজরুল ইসলাম বলেন, জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্মার্ট বাংলাদেশ গঠিত হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতা ৭২ সালে দেশে ফিরেই যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে ’৭৩ সালে একযোগে সারাদেশে প্রায় ৩৭ হাজার বিদ্যালয় সরকারি করেন। এর মধ্যে এই বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধুর হাতে জাতীয়করণ এই বিদ্যালয় অনেক কৃতি শিক্ষার্থী জন্ম দিয়েছে।

এসময় তিনি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জাতির পিতার কন্যা বাবার মতো দৃঢ়তা দেখিয়েছেন। পদ্মা সেতুর মতো প্রকল্প দেশের টাকায় বাস্তবায়ন করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তিনি যা বলেন, তা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মুক্তাগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি, এখন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, প্রত্যেক এলাকায় কিছু গুণীজন থাকে। দেশের কাজে, এলাকার উন্নয়নে এসব গুণী মানুষকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর আব্দুল জলিলসহ অন্যরা বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে।

বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার দিলু, দুল্লা ইউপি চেয়ারম্যান হোসেন আলী, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলুল্লাহ, শিক্ষক আব্দুল জলিল ও কামরুজ্জামান কামালসহ অন্যরা।

ধন্যবাদ বক্তব্য রাখেন দৈনিক কালবেলার অ্যাকাউন্ট ম্যানেজার এবং ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রেজাউল করিম। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক আরিফুল হক সরকার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আলোচনা সভা শেষে গুণীজন সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। তিনশর বেশি প্রাক্তন শিক্ষার্থীসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ২য় পর্বে মাগরিবের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ফোক গায়িকা সুলতানা ইয়াসমিন লায়লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশন খোলার অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১০

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১১

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১২

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৩

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৪

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৫

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

১৬

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

১৭

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১৮

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

১৯

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

২০
X