সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কোনো এক সড়ককে দোষ দিয়ে লাভ নেই : এম এ মান্নান

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান। ছবি : কালবেলা
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান। ছবি : কালবেলা

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান বলেছেন, কোনো এক সড়ককে দোষ দিয়ে লাভ নেই। আমি মনে করি, সার্বিকভাবে হাওর অঞ্চলে আমরা অনেক সড়ক নির্মাণ করেছি। এমনকি ধান রক্ষা করার জন্য আমরা যে ডুবো বাঁধ নির্মাণ করেছি তা দিয়েও পানি আটকায়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন আর যেন এ ধরনের বাঁধ নির্মাণ করা না হয়।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এসব কথা বলেন তিনি।

আজ সারাদিন বৃষ্টি হয়নি উল্লেখ করে এম এ মান্নান বলেন, এটা একটা উন্নতির লক্ষণ বলে আমি মনে করি। আর যদি বৃষ্টিপাত না হয় আগামীকাল নিচু অঞ্চলের বাড়ি-ঘর থেকে পানি নেমে যাবে। তবে আমাদের গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও গরিব মানুষ যাদের ঘর দুর্বল তারা ক্ষতিগ্রস্ত হবে। যা ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে উঠতে পারব।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্মাণকৃত চমৎকার স্কুলগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানুষ এখানে নিরাপদ আশ্রয় পেয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X