রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০১:৩০ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ৮ পরিবারের যাতায়াতের পথ বন্ধ, ভোগান্তিতে নারী-শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মাজেদ সরদার। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মাজেদ সরদার। ছবি : কালবেলা

খুলনার কয়রার ক্ষিরোল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ৮টি পরিবারের দীর্ঘদিনের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে । এতে বাড়ি থেকে বের হতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই পরিবারগুলোর সদস্যদের।

সোমবার (২৪ জুলাই) সকাল ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মাজেদ সরদার।

লিখিত বক্তব্যে তিনি জানান, বসতভিটা থেকে যাতায়াতের জন্য প্রায় ৩ শতাংশ জমি তাদের প্রতিবেশীর কাছ থেকে উপযুক্ত দামে কিনে নিয়ে সরকারি রাস্তায় ওঠার রাস্তা তৈরি করা হয়। কিন্তু তার কোনো রেজিস্ট্রি অনুমোদন নেওয়া হয়নি। তবে জমির প্রকৃত মালিক জীবিত থাকাকালীন কোনো প্রতিবন্ধকতা অথবা সমস্যার সৃষ্টি হয়নি। দীর্ঘদিন ধরে তারা সে পথেই বাড়ি থেকে যাতায়াত করে আসছিলেন। জমির মালিক মারা যাওয়ার পর সম্প্রতি তার ওয়ারিশরা রাস্তার ওই জমি তাদের বলে দাবি করে সেখানে বাঁশ দিয়ে ঘেরাও করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে সেখানকার ৮টি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। বিষয়টির কোনো সমাধান না হলে পরবর্তী সময়ে জমির ওয়ারিশদের মধ্য থেকে মুজিবর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ওই জমি পুনরায় কিনে তা কবলা রেজিস্ট্রি করে নেওয়া হয়। কিন্তু বাকি ওয়ারিশরা প্রভাবশালী হওয়ায় তা মানতে চাইছেন না। এ বিষয়ে আদালতে মামলা করা হলে তা চলমান রয়েছে।

ভুক্তভোগী আবদুল মাজেদ সরদার আরও জানান, জমি মালিকের ওয়ারিশদের মধ্যে লুৎফর সানা, রুহুল আমিন সানা, লাল মিয়া ও মনিরুল সানা বর্তমানে তাদের যাতায়াতের পথে ঘেরাও দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও সম্ভব হয়নি। এ অবস্থায় তার পরিবারের সদস্যরা কেউ প্রতিবেশীদের বাড়ির মধ্যে দিয়ে, কেউ বিল-খাল দিয়ে যাতায়াত করছেন। তবে বেশি অসুবিধায় পড়েছেন পরিবারের নারী ও স্কুলগামী শিক্ষার্থীরা। বিষয়টি সমাধানের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১০

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১১

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১২

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৩

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৪

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৫

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৬

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৭

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৮

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৯

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

২০
X