কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের পরিকল্পনায় খুন হন সাবেক এমপি শামছুদ্দোহার স্ত্রী : পিবিআই

সেলিমা খান মজলিস। ছবি : সংগৃহীত
সেলিমা খান মজলিস। ছবি : সংগৃহীত

পরকীয়া ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজের মেয়ের পরিকল্পনাতেই খুন হন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস।

মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে এই হত্যাকাণ্ডের বিষয়ে এমন দাবি করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

বনজ কুমার মজুমদার জানান, নিহতের মেয়ে শামীমা খান মজলিসের সঙ্গে সুবলের পরকীয়া ছিল, যা মা জেনে ফেলে। আর সম্পত্তি নিয়েও মা-মেয়ের মধ্যে বিরোধ লেগে থাকত। এর জেরেই খুনের পরিকল্পনা করেন আসামিরা। পরে মেয়ে শামীমার সহায়তায় গলাকেটে জখম করে অন্যরা। হাসপাতালে ৩ দিন ভর্তি থাকার পর মারা যান সেলিমা খান মজলিস।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় ইলেকট্রিশিয়ান সুবল কুমার রায় (৫০), নিহতের নিজ মেয়ে শামীমা খান মজলিস ওরফে পপি (৫৭) এবং গৃহকর্মী আরতি সরকারকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, ১৩ বছর আগে সাভার দক্ষিণ পাড়া এলাকায় নির্মমভাবে খুন হন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস। এ ঘটনায় মামলা হলে প্রথমে সাভার থানা পুলিশ ও সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এরপর তদন্ত করে পিবিআই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X