সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অব্যাহতি পেলেন আমির হামজা-উসামা-হরুনসহ ছয়জন 

আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজা। ছবি : সংগৃহীত
আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজা। ছবি : সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজা, আলী হাসান উসামা ও মুফতি হারুন ইজহারসহ ছয়জন মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন। সোমবার (০২ সেপ্টেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

এ মামলায় অব্যাহতি পাওয়া অপর আসামিরা হলেন- ইসলামি বক্তা মাহমুদুল হাসান গুনবী, আল সাকিব, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। জামিনে থাকা আলোচিত বক্তা মো. আমির হামজাসহ ছয়জন আসামি আদালতে হাজিরা প্রদান করেন। এ সময় কারাগারে আটক আসামি সাকিবকে আদালতে হাজির করা হয়।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা মামলার অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আলোচিত বক্তা মো. আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতি প্রদান করেন। আসামি সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ২০২১ সালের ৫ মে শেরেবাংলা নগর এলাকা থেকে আবু সাকিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে সিটিটিসি ইউনিট। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামের এক বক্তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। এ মামলায় আবু সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মামলাটি তদন্ত শেষে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছারাই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১০

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১১

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৩

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৪

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৫

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৭

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৮

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৯

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X