কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১২:১৭ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সম্রাট, হাইকোর্টকে জানালেন তার আইনজীবী

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। ছবি : সংগৃহীত
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। ছবি : সংগৃহীত

কলকাতা থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার আসামি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

বুধবার (২ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে এ তথ্য জানান সম্রাটের আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী।

তিনি জানান, গত ১৫ জুলাই মেডিকেল চেকআপের জন্য সম্রাট কলকাতায় যান। চিকিৎসা শেষে ২৪ জুলাই তিনি দেশে ফিরে এসেছেন।

এর আগে গত ১৬ জুলাই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট চিকিৎসার জন্য বিদেশে চলে যাওয়ার তথ্য আদালতকে জানানো হয়।

তার বিদেশ যাওয়া ঠেকাতে ওই সময় দুদকের দায়ের করা আবেদনের শুনানিতে তার আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী হাইকোর্টকে এ তথ্য জানান। তিনি বলেন, বিচারিক আদালতের আদেশ অনুসারে সম্রাট চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। পরে আদালত বিদেশ থেকে ফিরে আসার পর তা জানাতে বলেন। একইসঙ্গে এ সংক্রান্ত আবেদনের শুনানি মুলতবি করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

গত ১৩ জুলাই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার আসামি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার আসামি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন আদালত। একইসঙ্গে আদালত সম্রাটের পাসপোর্ট তার জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এই আদেশ দেন।

আরও পড়ুন : আদালতে নিরাপত্তা জোরদার

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে কুমিল্লা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে ওই বছরের ১২ নভেম্বর অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এ ছাড়া অভিযোগপত্রে ২১৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগও আনা হয়।

মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, এ টাকা তিনি পাচার করেছেন।

পরে গত বছরের ২২ মার্চ অভিযোগপত্র আমলে নেন আদালত এবং তার বিচারকাজ শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১০

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১১

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১২

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৩

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৪

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৫

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১৬

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

১৭

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১৮

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

১৯

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

২০
X