কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ
তদন্ত সংস্থা পুনর্গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই কো-অর্ডিনেটরসহ ১০ জনকে নিয়োগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর হিসেবে পুলিশের অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- অতিরিক্ত ডিআইজি (অবসরপ্রাপ্ত) মো. মাজাহারুল হক ও পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) মুহম্মদ শহিদুল্যাহ।

দুই বছরের জন্য সরকার তাদের কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ দিয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে। এতে উল্লিখিত দুই কো-অর্ডিনেটরসহ ১০ পুলিশ সদস্যকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া বাকি আটজন হলেন- এটিইউর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর, পিবিআই হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহা. মনিরুল ইসলাম, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জানে আলম খান, ঢাকার ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের সহকারী পুলিশ সুপার সৈয়দ আব্দুর রউফ, সিআইডির পরিদর্শক মো. ইউনুছ, রাজশাহীর চারঘাট মডেল থানার পরিদর্শক মো. মাসুদ পারভেজ, ঢাকা আরআরএফ এর পরিদর্শক মুহাম্মদ আলমগীর সরকার ও সিআইডি ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক মো. মশিউর রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনাল অ্যাক্টের অধীনে পরিচালিত বিচার অনুষ্ঠানের জন্য তদন্তকার্য সম্পাদন ও ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে সহায়তা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকিয়া ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা 

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণের মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

জাপান-ব্রাজিল ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

১০

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

১১

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

১২

পুলিশে বড় রদবদল

১৩

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

১৪

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

১৫

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টিভি চ্যানেলের লাইসেন্স স্থগিত

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

১৭

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৮

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা

১৯

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

২০
X