কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম 

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি : সংগৃহীত
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হোসেন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির উপস্থিতিতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। নজরুল ইসলাম মজুমদারকে আটকের পর সে মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ীতে ছাত্র ইমন হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আরিফুর রহমান নজরুল ইসলামকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১০

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১২

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৩

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৪

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৫

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৬

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৭

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৮

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৯

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

২০
X