কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী-এমপি-আইজিপিসহ ৮

বাঁ দিক থেকে দীপু মনি, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শাহজাহান খান, রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত
বাঁ দিক থেকে দীপু মনি, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শাহজাহান খান, রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৮ জনকে।

সোমবার (১১ নভেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন তাদের জামিন আবেদন করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের বিরোধিতা করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অনুরোধ করেন।

এজলাসে দাঁড়িয়ে সাবেক মন্ত্রী শাহজাহান খান বিচারককে উদ্দেশ করে বলেন, দয়া করে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের হাতে হাতকড়া পরাবেন না। শুনানি শেষে পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে তারা প্রত্যেকেই একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ড ভোগ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

১০

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১১

ইতালিতে অভিবাসী শ্রমিকদের শোষণ নিয়ে রোমে আলোচনা সভা

১২

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

১৩

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

১৪

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

১৫

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

১৬

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

১৭

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

১৮

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১৯

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

২০
X