কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মেহেদী হত্যা মামলায় কারাগারে আনিসুল-মেনন 

আনিসুল হক ও রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত
আনিসুল হক ও রাশেদ খান মেনন। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে মেহেদী হাসান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) পাঁচদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. কাউসার হুসাইন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার আদালতের প্রসিকিউশন এসআই মো. শরীফুজ্জামান জানান, ২০ জানুয়ারি এ মামলায় তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২০ আগস্ট তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড শেষে আজ তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণী থেকে, জুলাই আন্দোলন চলাকালে ১৮ জুলাই কমপ্লিট শাটডাউনে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় আন্দোলনে অংশ নেন মেহেদী হাসান। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X