কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দেশ টিভির এমডি আরিফের ৩ দিনের রিমান্ড চায় পুলিশ

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। ছবি : কালবেলা
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। ছবি : কালবেলা

হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের ৩ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু-সাঈদ এ রিমান্ড আবেদন করেন।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার রিমান্ড শুনানির কথা রয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভুক্তভোগী মো. সজীব কলাস্টিকা স্কুলের সামনে থেকে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ১৭ নভেম্বর সজীবের পিতা বিমানবন্দর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় সন্দিগ্ধ আসামি আরিফ হাসানকে জিজ্ঞেসাবাদে এলোমেলো তথ্য প্রদান করায় সত্য উদঘাটনে ৩ দিনের রিমান্ড চায় পুলিশ।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশানের বাসা থেকে আরিফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয় নেওয়া হয়। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর নেতা। ইতোপূর্বে তার নামে একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১২

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১৩

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৪

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৫

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৬

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৭

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৮

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৯

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

২০
X