আমান নবী
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে কামরুল ইসলামের ছেলে ও নাজিরের হুলুস্থুল কাণ্ড

নাজিরের রুম ভাঙচুর। ছবি : কালবেলা
নাজিরের রুম ভাঙচুর। ছবি : কালবেলা

হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের শুনানির সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) নিয়মের তোয়াক্কা না করে বিচারকের লিফট ব্যবহার করে সরাসরি এজলাসের খাস কামরার সামনে চলে যান তার ছেলে ডা. তানজির ইসলাম অদিত।

এ কাজে সহযোগিতার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের নাজির শাহ্ মো. মামুনের বিরুদ্ধে। এমনকি আদালতে অদিতের সঙ্গে কোলাকুলিও করেছেন তিনি।

ভয়াবহ এসব অনিয়মের অভিযোগে নাজির শাহ্ মো. মামুনের অপসারণের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও কক্ষ ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ আইনজীবীরা।

অনুসন্ধানে জানা যায়, মঙ্গলবার সকালে কামরুল ইসলামের ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিপ। পুলিশের পক্ষ থেকে অভিযোগ উপস্থাপনের পর শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন কামরুল ইসলাম এ মামলায় সম্পৃক্ত নন উল্লেখ করে জামিন আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার বলেন, ‘সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ওয়াদুদ হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কাজেই তার সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করা হোক।’ এ সময় আদালত কামরুল ইসলামকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন।

কামরুল ইসলাম বলেন, ‘যে মামলায় আমাকে আসামি করা হয়েছে আমি সেই এলাকার সংসদ সদস্য কিংবা বাসিন্দা নই। এই দিন দিন নয়, দিন আরও আসবে।’ শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় এজলাসে বিচারকের খাস কামরার সামনে কামরুল ইসলামের ছেলে অদিতের অবস্থান নিয়ে বিএনপিপন্থি আইনজীবীরা উত্তেজিত হলে সেখান থেকে সটকে পড়েন তিনি ও নাজির শাহ্ মো. মামুন।

পরবর্তীতে দুপুরে অনিয়মের অভিযোগ তুলে ও শেখ হাসিনার দোসর উল্লেখ করে নাজির শাহ্ মো. মামুনের অপসারণের দাবিতে আদালতে বিক্ষোভ ও ভাংচুর করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, ‘নাজির মামুন নিয়ম ভেঙে হত্যা মামলার আসামির ছেলেকে বিচারকের আসনের পাশে নিয়ে গেছেন। এতে সরকারি নিয়ম ভঙ্গ হয়েছে। বাইরের মানুষের বিচারকের লিফট দিয়ে প্রবেশ করে এজলাসে ঢোকার এখতিয়ার নেই। এতে করে ন্যায়বিচার বিঘ্নিত হয়, মামলা পরিচালনা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে।’

আদালত সংশ্লিষ্ট সবার এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বার সভাপতি আরও বলেন, ‘তার এমন আচরণের নিন্দা জানাই। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের দাবি জানাচ্ছি।’

নাজিরের রুম ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী সমিতির কেউ এতে জড়িত নয়। ৫ আগস্টের আগে তারা আমাদের কক্ষ ভাঙচুর করেছে কিন্তু আমরা তেমনটা করিনি। মঙ্গলবার আমাদের নিয়মিত মিছিল হয়, সেখানে আজ মামুনের বিচার দাবির প্রসঙ্গটি যোগ হয়েছে। সেই মিছিলের পেছন থেকে উচ্ছৃঙ্খল তৃতীয় পক্ষের কেউ এ ঘটনা ঘটাতে পারে।’

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X