কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার জয় (২৭)। ছবি : কালবেলা
গ্রেপ্তার জয় (২৭)। ছবি : কালবেলা

শ্যামপুর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয় (২৭) কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্যামপুর মডেল থানা পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্যামপুর মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার জয় শ্যামপুর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৭ সালের একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও তিন লাখ দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি।

তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তার এড়াতে জয় আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ সকালে জয়কে গ্রেপ্তারি পরোয়ানা মূলে শ্যামপুরের জুরাইন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় থানা পুলিশ।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার জয়ের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার জয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১০

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১২

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১৩

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১৪

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১৫

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১৬

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১৭

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৮

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৯

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

২০
X