কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে কুখ্যাত আসামি গরু জসিম গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মো. জসিম। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত মো. জসিম। ছবি : কালবেলা

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ছিনতাই, ডাকাতি ও মাদকের ১২ মামলার আসামি মো. জসিম ওরফে গরু জসিম ওরফে বোমারু জসিমকে (৪০) গ্রেপ্তার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ৩টা ২০ মিনিটে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি স্টিলের সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, কয়েকজন দুষ্কৃতকারী কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকার বায়তুল আমান জামে মসজিদের সামনে ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়।

এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জসিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সহযোগী দুজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত জসিমসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত জসিম সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কামরাঙ্গীরচর থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করত। তার বিরুদ্ধে রাজধানীর কামরাঙ্গীরচর, চকবাজার ও খিলগাঁও থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের ১২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত জসিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X