কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর কারাগারে

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পুরোনো ছবি
ঢাকা মহানগর দায়রা জজ আদালত। পুরোনো ছবি

স্বাক্ষর জাল করে প্লট বরাদ্দ, প্রতারণা, জালিয়াতি ও অনিয়মের অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) তাকে ঢাকা মহানগর দায়রা জাজ জাকির হোসেন গালিবের আদালতে হাজির করা হয়ে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম সচিবালয়ে তার কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করে। এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে কমিশন। বুধবার সংস্থার উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের সই জাল করে প্লট বরাদ্দসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড সংঘটিত করেছেন তৈয়বুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

১০

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

১১

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১২

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৩

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

১৪

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

১৫

চরমোনাই পীর / যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘প্রয়াস’ চালানো হচ্ছে 

১৬

সিলেটে নতুন ডিসি নিয়োগ

১৭

জলাবদ্ধতা মোকাবিলায় সব সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ চসিক মেয়র শাহাদাতের

১৮

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

১৯

সংবিধান সংশোধনীতে মুখ্য বিবেচ্য থাকবে জুলাই সনদ: আইনমন্ত্রী

২০
X