কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাবুল চিশতীর স্ত্রীর জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

মহানগর দায়রা জজ আদালত। পুরোনো ছবি
মহানগর দায়রা জজ আদালত। পুরোনো ছবি

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নিরীক্ষা (অডিট) কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর স্ত্রী রোজী চিশতীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত তার জামিন বাতিল করে এ পরোয়ানা জারি করেন।

জানা গেছে, এ দিন মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। বাবুল চিশতীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে রোজী চিশতী অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে তারিকুল ইসলাম সময় চেয়ে আবেদন করেন। তবে আদালত সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। আগামী ১৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৭ কোটি ৩৮ লাখ তিন হাজার ২৫৬ টাকা আত্মসাতের অভিযোগে বাবুল চিশতী ও রোজী চিশতীর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার?

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

১০

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১১

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

১২

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১৩

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১৪

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

১৫

জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত

১৬

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার

১৭

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

১৮

কালো আর্মব্যান্ড পরে খেলল আর্জেন্টিনা, কিন্তু কেন?

১৯

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা

২০
X