কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

হাদিকে হত্যাচেষ্টা, মোটরসাইকেল মালিকের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ 

আব্দুল হান্নান। ছবি : সংগৃহীত
আব্দুল হান্নান। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেছে পল্টন মডেল থানার পুলিশ। পল্টন মডেল থানার উপপরিদর্শক সামিম হাসান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি হান্নানকে র‍্যাব-২ আটক করে পল্টন মডেল থানায় সোপর্দ করেন। গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটের পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোডস্থ ডিআর টাওয়ারের সামনে বিজয়নগর পানির ট্যাংকির অভিমুখি পাকা রাস্তার উপর ঢাকা-৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় সংসদ সদস্য সম্ভাব্য স্বতন্ত্রী প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তিনি বর্তমানে মূমূর্ষ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন আছেন।

পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, শরিফ ওসমান হাদি ও তার সঙ্গীয় ব্যক্তি ব্যাটারী চালিত অটোরিকশা যোগে যাওয়ার সময় অজ্ঞাতনামা ২ জন সন্ত্রাসী ১টি মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত অবস্থায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করে। ওই গুলিতে শরিফ ওসমান হাদি গুরুতর রক্তাক্ত জখম হন। সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেল সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে র‍্যাব-২ মালিকানা বিআরটিএ যাচাই করে ওই মোটরসাইকেলের মালিক উল্লেখিত আসামি মো. আব্দুল হান্নান জানতে পারেন। এ ঘটনার সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন। ওই আসামিকে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি।

আসামীকে উল্লেখিত ঘটনায় জড়িত থাকায় সন্দেহে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুমতিক্রমে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এজন্য আসামিকে ৭ দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এর আগে গত শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মোটরসাইকেলটির মালিক।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X