বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ
গণহত্যা

তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে গণহত্যার মামলায় সাবেক ওসি আরশেদসহ তিন পুলিশ সদস্যের তদন্ত আগামী দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সেফ হোমে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

এ মামলায় শাহবাগ থানার তৎকালীন ওসি (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন প্রামাণিক ও চানখারপুলে শুয়ে-বসে গুলি করে আলোচনায় আসা সুজন হোসেনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই মাস সময়ের আবেদন করা হয়। ট্রাইবুনাল আবেদন মঞ্জুর করে আগামী ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য রেখেছেন।

প্রসিকিউশন পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২ মার্চ আরশাদ হোসেনকে একদিনের এবং ৩ মার্চ ইমাজ হোসেন প্রামাণিককে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

অপর দিকে বাড্ডা রামপুরা এলাকার এসআই চঞ্চল কুমার সরকারকে প্রসিকিউশন পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইবুনাল আগামী ২৭ ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

প্রসিকিউশনের পক্ষে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বিএম সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সরদার, গাজী এমএইচ তামিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১০

নতুন মুদ্রানীতি ঘোষণা

১১

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৪

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৫

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৬

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৭

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৮

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৯

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

২০
X