কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

আমু-মামুনসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত
সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৮ আসামিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন গ্রেপ্তার শুনানির জন্য তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে আমির হোসেন আমুকে খিলগাঁও থানার এক হত্যা মামলায়, সাদেক খানকে মোহাম্মদপুর থানার এক মামলায়, আদাবর থানার এক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রামপুরা থানার এক মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতিকে, উত্তরা পূর্ব থানার এক হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারকে, বাড্ডা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে বাড্ডা থানার মামলায়, একই থানার আরেক মামলায় সাবেক ডিসি মশিউর রহমানকে এবং যুব মহিলা লীগ নেত্রী তেজগাঁও থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, এসব আসামিদের গ্রেপ্তারের পর বিভিন্নভাবে থানার মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তার দেখানো হয়েছেও অনেক মামলায়। এরপর তাদের কারাগারে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১০

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১১

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১২

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৩

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৪

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৫

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৬

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৭

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৮

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৯

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

২০
X