কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আনিসুল হক ও  সাবেক আইজিপি মামুন ফের রিমান্ডে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক মামলায় ফের রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় আনিসুলের ৩ দিন করে মোট ৬ দিন ও জিহাদ হোসেন হত্যা মামলায় মামুনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াহাব শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এদিন আনিসুল ও মামুনকে আদালতে হাজির করে জিহাদ হোসেন হত্যায় ৫ দিন ও ওয়াসিম শেখ হত্যা ৩ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। এছাড়া পৃথক আবেদনে অন্যদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিকে জিহাদ হোসেন হত্যার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর শনির আখড়া এলাকায় আন্দোলনে অংশ নেন জিহাদ হোসেন (২২)। এরপর আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন মোল্লা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনকে এজাহারনামীয় আসামি করে গত ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটা হত্যা মামলা করেন।

ওয়াসিম শেখ হত্যার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. ওয়াসিম শেখ। এদিন সন্ধ্যা ৭টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা আক্তার গত ২৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৩ জনকে এজাহারনামীয় আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের স্মৃতি, এবার জয়ের সম্ভাবনা কার বেশি?

বিমানের ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমান ও পর্যটকমন্ত্রী

শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

১০

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি কেন? —প্রশ্ন মন্ত্রীর 

১১

হঠাৎ পদত্যাগের হিড়িক ভারতের মহাকাশ সংস্থায়

১২

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

১৩

চট্টগ্রামজুড়ে ৩০টির বেশি রথ, হাজারো ভক্তের ঢল

১৪

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

১৫

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ 

১৬

সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল

১৭

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

১৮

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, আটক ১

১৯

মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

২০
X