কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলায় খালাস পেলেন মিয়া নূর উদ্দিন অপু

তারেক রহমানের পিএস মিয়া নূরুদ্দিন অপু। ছবি : সংগৃহীত
তারেক রহমানের পিএস মিয়া নূরুদ্দিন অপু। ছবি : সংগৃহীত

ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকারের আমলে রাজধানীর গুলশান থানায় দায়েরকৃত চাঁদাবাজির মিথ্যা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসানের আদালত এ রায় দেন।

মামলার এজাহারে জানা যায়, আল-আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান আমিন আহমেদ ভূঁইয়া ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার একান্ত সহকারী মিয়া নূর উদ্দিন অপুকে আসামি করে ১ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।

দ্রুত বিচার আইনে গুলশান থানায় ২০০৭ সালের ৮ মার্চ একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তারেক রহমানকে। ২০১৪ সালের ১৩ জুন আত্মসমর্পণ করলে ২৩ মাস বেআইনিভাবে জেল খেটেছেন মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। ইতিপূর্বে তারেক রহমান এই মামলায় খালাস পেয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) অপুকে খালাস দেওয়া হলো।

আদালতে মিয়া নূর উদ্দিন আহমেদ অপুর পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ মঈনুল হাসান লিপন। তিনি জানান, ওয়ান ইলেভেনের সময় সম্পূর্ণ পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো তারেক রহমান ও মিয়া নূর উদ্দিন অপুর নামে। এর আগে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন। সার্বিক বিবেচনায় আদালত মঙ্গলবার মিয়া নূর উদ্দিন আহমেদ অপুকে এই মিথ্যা মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি দিয়েছেন।

এর আগে, আওয়ামী স্বৈরশাসন আমলে প্রদত্ত প্রতিহিংসামূলক মানিলন্ডারিংয়ের মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব, ছাত্রদলের সাবেক নেতা, শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের ধানের শীষের জনপ্রিয় প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ২৭ জানুয়ারি জেলা জজ আদালতের বিশেষ জজ রেজাউল করিম তাকে খালাসের আদেশ দেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

এইচএসসি পরীক্ষা / ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার অভিযোগ

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

১১

মেসি ম্যাজিক বনাম ইংল্যান্ডের রক্ষণব্যূহ: যেখানে হেরে গেলেন টুখেল

১২

সাবরিনা রুবিনের রচনায় সংগীতশিল্পী শুভ্র দেবের জীবনী

১৩

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

১৪

মাদক সেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতা খুন

১৫

ইরানের ৮ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

১৬

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

১৭

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দোরগোড়ায় আর্জেন্টিনা!

১৮

আর্জেন্টিনার জয়ে খুশির জোয়ারে ভাসছে শোবিজ অঙ্গন

১৯

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

২০
X