কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৭:১৯ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা

আগাম জামিন পেলেন ৪২ আ.লীগ নেতাকর্মী

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে করা বিস্ফোরক আইনের চার মামলায় দুই দফায় ৪২ আসামিকে আগাম জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে আজ (সোমবার) ৬ জন ও রোববার ৩৬ জনকে জামিন পেয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

জামিন প্রাপ্তরা হলেন, জকিগঞ্জের মানিকপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সুলতান আহমদ, একই উপজেলার কলাদাপানিয়া গ্রামের সুধীর কুমার সিংহের ছেলে সজল কুমার সিংহ, হাতধর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে ইকবাল আহমদ, দরগা বাহারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এটিএম ফয়সল ও পীরের চক গ্রামের নোমান আলীর ছেলে শিমুল আহমদ।

এর আগে রোববার (১৬ মার্চ) জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন, জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সজল বর্মণ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন প্রমুখ।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিন পাওয়াদের অন্যতম জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১০

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১১

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১২

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৩

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৫

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৬

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৭

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৮

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১৯

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

২০
X