কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যুব মহিলা লীগের কেন্দ্রীয় ২ নেত্রী রিমান্ডে 

আদালত প্রাঙ্গণে আসামি সাবরিনা ইতি। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে আসামি সাবরিনা ইতি। ছবি : কালবেলা

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার যুব মহিলা লীগের আইনবিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু (৩৮) ও দপ্তর সম্পাদক সাবরিনা ইতিকে (৩২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক মুহাম্মদ ফারহান ইবনে গফুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার শাখার কর্মকর্তা রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত ৬ এপ্রিল বিকালে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল সকাল ৭টায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ইশরাত জাহান নাসরিনসহ আজ্ঞাতনামা ১৪ বা ১৫ জন দুষ্কৃতকারীরা শেরে বাংলা নগর এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম গতিশীল ও সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবি করে স্বাধীন দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করে। এ ঘটনায় ওই দিন শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন

ইরানের ‘বিকল্প অস্ত্র’ বাব আল-মান্দেব প্রণালি: মেদভেদেভ 

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান

হাউজিংয়ের এমডিকে মারধর করে চেক ও স্ট্যাম্পে সই, ভিডিও ভাইরাল

পুরান ঢাকায় নকল রেফ্রিজারেন্ট গ্যাসের কারবার, ১৩ সিলিন্ডার জব্দ

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ 

প্রাণহানি ৩ হাজার  / এখনো নিখোঁজ বহু মানুষ, উদ্ধার অভিযানের ইতি টানছে ভেনেজুয়েলা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / অষ্টম শ্রেণি পাসে এসএসএফে চাকরির সুযোগ, আজই শেষ দিন

খালে বস্তা দেখে ‘লাশ’ আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১০

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১১

মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

১২

আজ বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান

১৩

মালয়েশিয়ায় ১০৫ প্রবাসী শ্রমিককে সহায়তায় হাইকমিশনকে আইনি নোটিশ

১৪

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

১৫

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

১৬

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

১৭

বনের হাতি কেন লোকালয়ে

১৮

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

১৯

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

২০
X