কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৪:০৪ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীকে বিয়ে করে ‘সব’ হারালেন মুশতাক

শিক্ষার্থী সিনথিয়ার সঙ্গে খন্দকার মুশতাক আহমেদ। পুরোনো ছবি
শিক্ষার্থী সিনথিয়ার সঙ্গে খন্দকার মুশতাক আহমেদ। পুরোনো ছবি

ছাত্রীকে বিয়ে করে আলোচনায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মুশতাক আহমেদ। এবার সেই সদস্যপদ হারালেন তিনি।

গত ২১ আগস্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিমের স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়। একই সঙ্গে স্কুলের সীমানায়ও তিনি যেতে পারবেন না বলে আদেশে বলা হয়।

রোববার (২৬ আগস্ট) অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, খন্দকার মুশতাককে সব রকম গভর্নিং বডির মিটিংয়ে নিষিদ্ধ করা হয়েছে।

তবে মুশতাক আহমেদকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর আগে ২০ আগস্ট খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের শিক্ষার্থী সিনথিয়াকে তার বাবার জিম্মায় দিতে হাইকোর্টের রিট দায়ের করেন মেয়েটির বাবা।

গত ১৭ আগস্ট হাইকোর্ট ধর্ষণ মামলায় মুশতাককে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। সেই সঙ্গে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট।

উল্লেখ্য, খন্দকার মুশতাক গভর্নিং বডির সদস্য থাকাকালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেন। এই বিয়ে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মুশতাক আহমেদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে 

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ বিএনপিকে দেশছাড়া করবে’

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

২ বছরেও থামেনি ইয়ামিনের বাবার অশ্রু আর ন্যায়বিচারের প্রতীক্ষা

১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন পুলিশ 

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

১০

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

১১

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

১২

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

১৩

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৪

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

১৬

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৭

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৮

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

২০
X