কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্ল্যাট থেকে ১৮ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় রিপন রিমান্ডে

মো. জহিরুল ইসলাম রিপন। ছবি : সংগৃহীত
মো. জহিরুল ইসলাম রিপন। ছবি : সংগৃহীত

তালা ভেঙে ফ্ল্যাট থেকে ১৮ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় রাজধানীর যাত্রবাড়ী থানার মামলায় গ্রেপ্তার মো. জহিরুল ইসলাম রিপনের (৪০) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এ আদেশ দেন। সোমবার (২৮ এপ্রিল) আদালতে যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা যায়, গত রোববার আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে যাত্রাবাড়ী থানা পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডের বিরোধিতা করে জামিন চাওয়া হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২০২৫ সালের ২১ এপ্রিল বিউটি আক্তার রীনা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামি মো. জহিরুল ইসলাম রিপন ও আমার ফ্ল্যাটের মালিক মো. আলমগীরের মধ্যে দীর্ঘ দিন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে গত বছরের ২৫ মার্চ আমার (বিউটি) ফ্ল্যাটের মূল দরজার কেচি-গেট কেটে ফেলে রিপনসহ বাকি আসামিরা। সেসময় হামলা ও ভাঙচুরের ঘটনায় ভয়ে আমি আত্মীয়ের বাসায় বসবাস করতে থাকি। পরবর্তীতে প্রায় এক বছর পর গত ৩ এপ্রিল আমি ফ্লাটে আসি। এরপর দেখতে পাই ফ্লাটের দরজায় আমার লাগানো তালা নেই। অন্য একটি তালা লাগানো।

বাসার দারোয়ানসহ কয়েকজনকে ডেকে জানতে পারি, আসামি রিপনসহ তার সঙ্গের আসামিরা ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ব্ল্যাক কালারের ২ লাখ ২০ হাজার টাকার একটি ডাবল ডোর ফ্রিজ, ৫৫ হাহার টাকার ১টি সাদা রঙের ডিপ ফ্রিজ, ৫৫ হাজার টাকার টিভি, ৮০ হাজার টাকা একটি ক্যামেরা, ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২টি কাঠ কালারের সেগুন কাঠের বক্স খাট, আলমারি, আলমারিতে থাকা দেড় লাখ টাকা, ওয়ারড্রপ, সোফাসেট, ডাইনিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র মিলে মোট ১৮ লাখ ৯১ হাজার ৩৭০ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

রিপনসহ মোশাররফ হোসেন রায়হান ও শাওন ফ্ল্যাটে থাকা উল্লিখিত এসব মালামাল চুরি করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়। মামলায় এই তিনজনকে আসামি করা হয়েছে। এদিকে আসামি রিপন এ মামলা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় শেখ হাসিনার সঙ্গে আরও ৪ মামলার আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X