কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জবি ছাত্রীর আত্মহত্যা, প্রেমিক কারাগারে

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক ইয়াছিন মজুমদারকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমান বুধবার (৩০ এপ্রিল) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার (১ মে) সূত্রাপুর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর অনুপম দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার সাব-ইন্সপেক্টর জাহিদুল হক আসামি ইয়াছিন মজুমদারকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

প্রত্যাশা মজুমদার অথৈকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে বাবা প্রণব মজুমদার ৩০ এপ্রিল সূত্রাপুর থানায় লালবাগ থানাধীন এলাকায় জমিদারী ভোজ নামক রেস্টুরেন্টের ওয়েটার ইয়াছিন মজুমদারকে আসামি করে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, অথৈ এবং মো. ইয়াছিন মজুমদারের বাড়ি পাশাপাশি। তারা একই স্কুলে পড়াশোনা করতো। সেখান থেকেই ইয়াছিন অথৈকে উত্ত্যক্ত করতো। অথৈ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সূত্রাপুর এলাকায় বসবাস শুরু করে। ইয়াছিনও ঢাকায় চলে আসে এবং লালবাগ জমিদারী ভোজ রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি নেয়। পূর্বের ন্যায় সে অথৈকে উত্ত্যক্ত করতে থাকে এবং কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে অপমানজনক কথা, মিথ্যা অপবাদ দিয়ে মানসিকভাবে নির্যাতন করতে থাকে অথৈকে। ২৯ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংগীত উৎসবে অনুশীলন শেষে মেসে ফেরার পথে ইয়াসিন অথৈকে গালমন্দ করে ও উৎসবে অংশ না নিতে চাপ দেয়। মানসিক নিপীড়ন সহ্য করতে না পেরে অথৈ সূত্রাপুর থানাধীন লক্ষ্মীবাজারের নন্দলাল লেনস্থ রুমে চলে যায়। ইয়াছিন রুমের সামনে গিয়ে অন্যদের অথৈকে ডাকতে বলে। পরে মেসের মালিকের স্ত্রী মোসাম্মাৎ জোৎস্না বেগম উপস্থিতিতে ইয়াছিন রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে অথৈয়ের ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অথৈকে মৃত ঘোষণা করেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১০

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১১

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১২

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৩

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৪

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৫

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৬

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৭

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৯

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

২০
X